ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ Logo ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ Logo লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি Logo হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী Logo চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ Logo পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী Logo ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী Logo কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার Logo তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

নতুন ব্যবসা শুরু করেছেন সামিরা খান মাহি

নিজস্ব সংবাদ :

অভিনয়ে নিজের অবস্থান তৈরি করার পর এবার নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। গত দুই বছর ধরে বেছে বেছে কাজ করার পাশাপাশি এবার ক্যামেরার বাইরেও নিজের ক্যারিয়ার গড়ার পথে হাঁটছেন তিনি।

গাড়ি বিক্রির প্রতিষ্ঠান স্পিডটাচ অটোসের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন মাহি। প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ি গ্রাহকদের কাছে মানসম্মত সেবা, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে।

মাহি জানান, অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল তার। ভবিষ্যতে আরও একটি ব্যবসা শুরু করার ইচ্ছাও রয়েছে।

অভিনয়ে তুলনামূলক কম সময় দেওয়ার বিষয়ে মাহি বলেন, গল্প ও চরিত্র পছন্দ হলেই এখন কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরি করতেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।

তবে ব্যবসায় মনোযোগ দিলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামে দুটি মিনি সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই সিরিজ দুটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

নতুন ব্যবসা নিয়ে মাহির লক্ষ্য শুধু বিনিয়োগে সীমাবদ্ধ নয়। নিজের অভিজ্ঞতা, পরিকল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়ে তোলার লক্ষ্য এই অভিনেত্রীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
৩ বার পড়া হয়েছে