ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ Logo ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ Logo লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি Logo হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী Logo চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ Logo পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী Logo ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী Logo কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার Logo তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

নিজস্ব সংবাদ :

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। তিন বন্ধু অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব এবং জীবনকে নতুনভাবে ভাবতে শেখার গল্পটি জয় করেছিল দর্শকের মন। বক্স অফিসেও সিনেমাটি সুপারহিট হয়। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে এর আবেদন আরো বাড়তে থাকে।

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল আসতে পারে। এবার নির্মাতা জোয়া নিজেই সে খবরে সিলমোহর দিলেন।

মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে হলিউড রিপোর্টারকে জোয়া বলেন, ‘আমরা গল্পটি নিয়ে কাজ করছি। যদিও আমরা ঠিক জানি না, কী হবে; ওই চরিত্রগুলোকে এই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তো দারুণ হবে।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। দীর্ঘদিন পর গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে তারা একত্রে হাজির হন। তাদের দেখে দর্শকও বিপুল উচ্ছ্বসিত হয়। অনেকেই ভেবে নিয়েছিল, এটা বুঝি ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক! যদিও পরে নির্মাতাকে নাকি অনেকেই নেতিবাচক বার্তা পাঠিয়েছেন।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’র দৃশ্য

নির্দিষ্ট দিন-তারিখ না জানালেও আপাতত জোয়া এটুকু জানালেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’র গল্প নিয়ে কাজ করছেন। তাই ভক্তরা আশাবাদী হতেই পারেন, অচিরেই কোনো সুখবর আসতে পারে।

উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় অভয়, হৃতিক ও ফারহানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন, নাসিরুদ্দিন শাহ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
৭ বার পড়া হয়েছে