ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক, রেড নোটিশ জারির অনুরোধ Logo ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন: তথ্যমন্ত্রী Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo তিন সচিব পদে পরিবর্তন Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন Logo প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার: বিরোধীদলীয় নেতা Logo ধর্ষণের পর মাসহ শিশুকে হত্যা, কথিত সাংবাদিক গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব Logo দেশের ২৩তম প্রেসিডেন্ট মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন: তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। শিক্ষা নিলে তাকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আসনের মধ্যেই রাজনৈতিক পথচলা সীমাবদ্ধ রাখতে হতো এবং জনগণের সম্মতি ও ম্যান্ডেট নিয়েই রাজনীতি করতে হতো। কিন্তু শিক্ষা না নেওয়ায় তাকে দেশের সীমানার বাইরে চলে যেতে হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

বাংলাভিশন টেলিভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব।

তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা নেওয়া হয়েছে কি না তার একটি উদাহরণ শেখ হাসিনা। তিনি ভবিষ্যতে কী করবেন, তা জানা না থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর থেকে বিকাল পর্যন্ত হেলিকপ্টারে করে দেশত্যাগের ঘটনা থেকে স্পষ্ট যে তিনি ইতিহাস থেকে শিক্ষা নেননি।

তারেক রহমানকে নিষিদ্ধ করার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, তাকে দেশের বাইরে পাঠানোর পাশাপাশি দেশের মানুষ যাতে তার কোনো বক্তব্য বা সংবাদ জানতে না পারে, সে জন্য সব ধরনের তথ্য ও প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। ইমরুল কায়েস তাঁর বইয়ে সেই সময় ও বিষয়টিকেই তুলে ধরেছেন।

তিনি বলেন, বইটির নাম ছোট হলেও এর মধ্যে বড় একটি বার্তা রয়েছে। ইতিহাসের একটি সময় সম্পর্কে বইটিতে প্রতীকী ধারণা দেওয়া হয়েছে। রাজনীতি নিয়ে যারা চিন্তা করেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সংগ্রহ হয়ে থাকবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা কাউকে নিষিদ্ধ করে, তাদের মনোজগত যেমন বোঝা প্রয়োজন, তেমনি সেই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ও আবেগ তৈরি হয় এবং তার পরিণতি কী হতে পারে, সেটিও অনুধাবন করা জরুরি।

তিনি বলেন, ক্ষমতার মসনদে থেকেই নিষিদ্ধ করা, হত্যা করা কিংবা কাউকে কথা বলতে না দেওয়ার মতো মানসিকতার জন্ম হয়। কখনো কখনো এ ধরনের ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক মানসিকতাকে আদর্শের আড়ালে লুকিয়ে রাখা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী চক্রান্তের মাধ্যমে জনগণের সম্মিলিত অনুভূতিকে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে পারে। কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও সব সময়ের জন্য সবাইকে বিভ্রান্ত করা যায় না।

তিনি বলেন, ইমরুল কায়েসের বইয়ের নিবন্ধগুলোর মধ্য দিয়ে সেই ঐতিহাসিক সত্য আবারও সামনে আসবে। বইটি শুধু তারেক রহমানকে কেন্দ্র করে নয়, বরং একটি বিশেষ মনোজগতকে ঘিরেও লেখা হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদী মনোজগতের বিভিন্ন দিক বইটিতে উঠে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
০ বার পড়া হয়েছে