ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ Logo ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ Logo লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি Logo হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী Logo চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ Logo পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী Logo ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী Logo কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার Logo তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

রেকর্ড দামে সিটির তরুণ ব্রাজিলিয়ানকে দলে টানছে টটেনহাম

নিজস্ব সংবাদ :
দলবদলের বাজারে টাকার গরম দেখাচ্ছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। এবার ডিফেন্স ও মিডফিল্ডের পর আক্রমণে গতি বাড়াতে ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে উড়িয়ে আনছে তারা।

২২ বছর বয়সী এই উইঙ্গারকে দলে ভেড়াতে সিটির সঙ্গে ৮৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১,৩৫০ কোটি টাকা) বিশাল এক চুক্তি চূড়ান্ত করেছে স্পার্সরা, যার মধ্যে ৭৫ মিলিয়ন পাউন্ড ফি এবং বাকি ১০ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনস।মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করার পরই টটেনহামের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন এই তারকা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে উত্তর লন্ডনে টানার মিশনটি অবশ্য এক বছরের পুরনো। গত গ্রীষ্মেই তাকে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিল স্পার্স।

সেবার ইতিহাদ স্টেডিয়ামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পেপ গুয়ার্দিওলার অধীনে খেলার খুব একটা সুযোগ পাননি তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৭টি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান।চলতি মৌসুমে ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেস এবং নিউক্যাসল থেকে সান্দ্রো তোনালিকে আনতেই ১৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছেন স্পার্স কোচ রবার্তো দে জার্বি। তবে সাভিনহোকে পেয়েই থামছে না টটেনহামের কেনাকাটা।

জানা গেছে, সিটিতে নিয়মিত সুযোগ না পাওয়া মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে আনতেও জোর দরকষাকষি চালিয়ে যাচ্ছে তারা। ২০১৫ সালে ৫৯ মিলিয়ন পাউন্ডে ইন্তরাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সিটিতে আসা এই ফরোয়ার্ডের স্পার্সে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।উল্লেখ্য, সাভিনহোর আগমনের মধ্য দিয়ে চলতি দলবদল মৌসুমে টটেনহামের মোট খরচ ৩০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেল। তবে ক্রিশ্চিয়ান রোমেরো, জেড স্পেন্স ও লুকা ভুস্কোভিচকে বিক্রি করে ইতিমধ্যে প্রায় ১৪০ মিলিয়ন পাউন্ড ঘরেও তুলেছে ক্লাবটি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
৩ বার পড়া হয়েছে